সংবাদ শিরোনাম ::
সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিয়াকৈরে পল্লী উন্নয়ন দিবস পালন, বিতরণকে ঘিরে সাময়িক হট্টগোল চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং মালয়েশিয়া শ্রমবাজারে দুর্নীতির অভিযোগ, এজেন্সি মালিকদের সম্পদ অনুসন্ধানে দুদক টেন্ডারে ১৪ সর্বনিম্ন দরদাতাকে পেছনে ফেলে কাজ পেলেন ১৫ নম্বর ঠিকাদার খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী বোরহানউদ্দিনে পিকআপ উল্টে চালক নিহত পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

পাহাড়তলীতে দু-নলা বন্দুকসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন হাজি ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থানের পশ্চিম পাশে অভিযানে দু-নলা বন্দুকসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে তিনটার দিকে এসআই সুফলের নেতৃত্বে এএসআই ফজলুল বারী, নিজাম উদ্দিন, আহসানুল করিমসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপস্থিত সাক্ষীদের সম্মুখে একটি দু-নলা বন্দুক জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ যুগান্তরকে বলেন,আটক মোহাম্মদ আলমগীর হোসেন ও আব্দুস সাত্তার সোহেল গত ২৪ ও ২৫ অক্টোবর খুলশী থানাধীন সেগুনবাগিচা এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম করেছিল। তাদের গতিবিধি পুলিশের নজরে ছিল। আজ সফল অভিযানে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে তোলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাহাড়তলীতে দু-নলা বন্দুকসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় ০৭:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪