সংবাদ শিরোনাম ::
বরগুনায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসকদের সনদ বিতরন ও বিদায় সংবর্ধনা ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ আগে ২৫-২৬ দেশ থেকে জ্বালানি কিনতো ভারত, এখন কেনে ৪০ দেশ থেকে: মোদি ঢাকাসহ ১৪ জেলার জন্য আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই

এবার খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়াকে

রংপুরের পীরগাছায় সুমাইয়া (১০) নামে ৫ম শ্রেণির এক ছাত্রীকে গত ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে গত ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।

সুমাইয়া উপজেলার কল্যানী ইউনিয়নের ফকিরা গ্রামের সেলুন ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বড়দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও কোনো খোঁজ না মেলায় সুমাইয়ার পরিবারে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বিরাজ করছে। এ ব্যাপারে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সুমাইয়ার বড় ভাই মাসুদ রানা জানান, গত ৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে সুমাইয়া স্কুল ড্রেস পরিহিত অবস্থায় তার মাকে খেলার কথা বলে বাড়ির বাইরে যায়। সেদিন দুপুরের দিকে তার মা তাকে খোঁজ করতে থাকলে সুমাইয়ার খেলার সাথীরা জানায়, সে তার বান্ধবীর জন্মদিনের কথা বলে অনেক আগেই চলে গেছে। পরে তার মা স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন সেদিন তার কোনো বান্ধবীর জন্মদিন ছিল না। সেদিনের পর থেকে আজ ১০ দিন অতিবাহিত হলেও সুমাইয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সুমাইয়া নিখোঁজের পর তার পরিবারের লোকজন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান চালালেও অদ্যাবধি তার সন্ধান পাচ্ছে না। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় সুমাইয়ার মা মঞ্জুয়ারা বেগম। তিনি তার মেয়েকে খুঁজে পেতে সবার কাছে করজোড়ে সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশের ওসি আব্দুল কুদ্দুস কালবেলাকে বলেন, নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। আমাদের অফিসার প্রতিনিয়ত সেখানে যাচ্ছেন। সুমাইয়ার স্কুলে খোঁজ-খবর নেওয়া হয়েছে। সিসি টিভি ফুটেজ চেক করা হয়েছে। কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। সুমাইয়াকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসকদের সনদ বিতরন ও বিদায় সংবর্ধনা

এবার খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়াকে

আপডেট সময় ১১:৩২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪