সংবাদ শিরোনাম ::
ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ আগে ২৫-২৬ দেশ থেকে জ্বালানি কিনতো ভারত, এখন কেনে ৪০ দেশ থেকে: মোদি ঢাকাসহ ১৪ জেলার জন্য আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই বিশ্বকাপে শক্তির নতুন হিসাব, সবার ওপরে ফ্রান্স, পিছিয়ে আর্জেন্টিনা: ব্রাজিল কোথায়?

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম

টি-টোয়েন্টি বিশ্বকাপেই সংক্ষিপ্ত সংস্করণ শেষ হয়েছিল সাকিব আল হাসানের। মিরপুরে টেস্টের ইতি টানতে চাইলেও সেটা হয়নি। কিন্তু ওয়ানডেতে আরও কিছুদিন খেলার ইচ্ছের কথা আগেই বলেছিলেন সাকিব। অবসর না নিলেও আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং থেকে মুছে গেছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের নাম। বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম থাকলেও নেই সাকিব। সর্বশেষ আপডেট শেষেই এমনটা দেখা গেছে।

যদিও বিষয়টি হলো আইসিসির র‌্যাঙ্কিংয়ের নিয়মের কারণেই। এক বছর কোনো ম্যাচ না খেললে আইসিসির র‌্যাঙ্কিং তালিকা থেকে নাম সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গেও সেটাই হয়েছে। ২০২৩ সালের ৬ নভেম্বর বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর চোটে পড়ে দেশে ফেরেন।

তারপর নানান কারণে আর এই সংস্করণের কোনো ম্যাচ খেলেননি তিনি। এতে করে র‌্যাঙ্কিং থেকেও সরে গেছে তার নাম। তবে আবার ফেরা মাত্রই যোগ হবেন তিনি। আপাতত আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম

আপডেট সময় ০৮:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪