সংবাদ শিরোনাম ::
বরগুনায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসকদের সনদ বিতরন ও বিদায় সংবর্ধনা ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ আগে ২৫-২৬ দেশ থেকে জ্বালানি কিনতো ভারত, এখন কেনে ৪০ দেশ থেকে: মোদি ঢাকাসহ ১৪ জেলার জন্য আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই

ফের ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

দীর্ঘ আট বছর পর ফের লাল গোলাপ নিয়ে ফিরছেন শফিক রেহমান। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ড করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।

শফিক রেহমান সবচেয়ে বেশি আলোচনায় আসেন লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। এই অনুষ্ঠানটিতে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন।

সমসাময়িক দেশী বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদনও থাকে। পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় ২০২৩ সালের অগাস্টে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৬ সালে তাকে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের ছয় বছরের প্রবাসজীবন থেকে ১৮ আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসকদের সনদ বিতরন ও বিদায় সংবর্ধনা

ফের ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

আপডেট সময় ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪