বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১৪/১১/২০২৪ তারিখ আনুমানিক রাত ০২.২৫ ঘটিকার সময় র্যাব-১৩,সিপিসি-০১,দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন ১০নং জাবরহাট ইউপি’র ১নং ওয়ার্ডের বলদিয়ারা (জালিপাড়া) গ্রামস্থ নিজ বসত বাড়ী সংলগ্ন দোচালা টিনের তৈরী খড়ের ঘরের মধ্যে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ দুলাল জালী (৩০), পিতা- বীরেন জালী, সাং-বলদিয়া, জালিপাড়া, থানা-পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁওকে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন র্যাবের প্রেস মিডিয়া ইউং কামান্ডারের পক্ষে মোঃ ওমর ফারুক।
শহিদুল ইসলাম রংপুর অফিস 























