ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

নারীর শক্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশ”স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর শক্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে। নারীদের ধৈর্য, পরিশ্রম, অধ্যবসায় এবং শত বাঁধা অতিক্রম করে সফল হওয়ার স্পৃহার কারণেই বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে ‘অনন্যা শীর্ষদশ-২০২১’-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নারীরা নিরন্তর প্রচেষ্টা, অদম্য সাহস, অমিত প্রতিভা ও দক্ষতার বলেই সমাজে তাদের অবস্থান অধিকার করে নেয়। তারা যোগ্যতাবলেই দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।’

স্পিকারের সঙ্গে সম্মাননা পাওয়া নারীরা

স্পিকারের সঙ্গে সম্মাননা পাওয়া নারীরা

নারীরা নীরবে কাজ করে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘নারীরা ন্যূনতম স্বীকৃতি ছাড়াই নীরবে কাজ করে যায়। পরিবার রক্ষায়, সমাজ বিনির্মাণে ও জাতি গঠনে নারীদের ভূমিকাকে সম্মান জানানো উচিত।’ তিনি ‘অনন্যা শীর্ষদশ-২০২১’ অনুষ্ঠানের মাধ্যমে অগ্রসর নারীদের সম্মান জানানোর উদ্যোগ গ্রহণে আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান কারুশিল্পী শরৎ মালা চাকমা। পরে দেশের বিভিন্ন সেক্টরে অনন্য অবদান রাখায় অর্থনীতিবিদ নাজনীন আহমেদ, করপোরেট ব্যক্তিত্ব বিটপী দাশ চৌধুরী, অদম্য সাহসী নারী শাহীনুর আক্তার, বাংলাদেশের প্রথম ফিফা রেফারি জয়া চাকমা, মঞ্চনাট্যশিল্পী ত্রপা মজুমদার, নারী উদ্যোক্তা মোছা. ইসমত আরা, প্রযুক্তিবিদ রুদমিলা নওশিন, মার্শাল আর্ট প্রশিক্ষক সান্ত্বনা রানী রায়, বিজ্ঞানী ড. সালমা সুলতানা ও আলোকচিত্রী শাহরিয়ার ফারজানাকে ‘অনন্যা শীর্ষদশ ২০২১’ সম্মাননা ও উত্তরীয় দেওয়া হয়। দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, মঞ্চনাটক, সাংবাদিকতাসহ বিভিন্ন সেক্টরের অগ্রসর নারী, আমন্ত্রিত অতিথি, ও গণমাধ্যমকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নারীর শক্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশ”স্পিকার

আপডেট সময় ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২