ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

চীনে স্কুলবাসের ধাক্কায় ১১ শিশু-অভিভাবক নিহত

চীনের শানডং প্রদেশে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দিলে অন্তত ১১জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পাঁচজন শিক্ষার্থী ও বাকিরা অভিভাবক। চলন্ত বাসটি তাই’আন শহরের একটি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দেয়। চালক বাসের ‘নিয়ন্ত্রণ হারালে’ এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সিসিটিভির বরাত দিয়ে বলা হয়েছে, এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ বাসচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তিনি স্বেচ্ছায় এই ঘটনা ঘটিয়েছেন কী না, তা এখনও নিশ্চিত নয়।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হয়, এখন পর্যন্ত ১১ জন (ছয় অভিভাবক ও পাঁচ শিক্ষার্থী) নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা স্থিতিশীল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, মানুষ বাসের নিচে আটকা পড়ে আছেন।

কয়েকদিন আগেই চীনে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। নতুন শ্রেণীর ক্লাস শুরু করেছে শিক্ষার্থীরা।

চীনে নিয়মিত মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়। এ বছরের জুলাইয়ে চীনের মধ্যাঞ্চলীয় শহর চাংশায় একটি গাড়ি পথচারীদের ওপর চড়াও হয়। এতে আট ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

চীনে স্কুলবাসের ধাক্কায় ১১ শিশু-অভিভাবক নিহত

আপডেট সময় ০৬:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪