সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

২২ আরোহীসহ নিখোঁজ রুশ হেলিকপ্টার

ইদানিং হরহামেশাই হেলিকপ্টার নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। গত ১৪ আগস্ট ৫ আরোহী নিয়ে নিখোঁজ হয় থাইল্যান্ডের হেলিকপ্টার। এবার ২২ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ হয়েছে রাশিয়ায়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় তিন ক্রু সদস্য ও ১৯ যাত্রীসহ হেলিকপ্টার নিখোঁজের এই ঘটনা ঘটেছে। কামচাটকা উপদ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সক্রিয় আগ্নেয়গিরি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জায়গাটা বেশ সুপরিচিত।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমআই-এইটটি হেলিকপ্টারটি শনিবার ভচকাজেতাস আগ্নেয়গিরির নিকটবর্তী একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, ক্রুদের স্থানীয় সময় বিকাল ৪টায় রিপোর্ট করার কথা থাকলেও তারা তা করেনি।

উড্ডয়নের একটু পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় হেলিকপ্টারটি। ওই অঞ্চলে ঘন কুঁয়াশা থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে বলে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে।

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসকে রুশ কর্মকর্তারা জানায়, অদৃশ্য হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনো ধরনের সমস্যার কথা জানাননি। ফলে ওই হেলিকপ্টারের ভাগ্যে কি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।

এর আগে গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধস্ত হওয়ার ঘটনায় তোলপাড় হয় সারা বিশ্বে। ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৬ ঘণ্টার টানা অভিযান শেষে তাদের হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধার দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

২২ আরোহীসহ নিখোঁজ রুশ হেলিকপ্টার

আপডেট সময় ১০:৫৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪