ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকায় পরিচালিত এক অভিযানে এই মাদক উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজার স্বর্ণকার পট্টি মহল্লার সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৮)।

এ বিষয়ে রোববার রাতে র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাঠান পাড়া খাঁন আটো গ্যারেজের সামনে মাদক সরবরাহের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী রবিউলকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আসামী রবিউলকে সোপর্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, যুবক আটক

আপডেট সময় ০৫:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪