সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকায় পরিচালিত এক অভিযানে এই মাদক উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজার স্বর্ণকার পট্টি মহল্লার সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৮)।

এ বিষয়ে রোববার রাতে র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাঠান পাড়া খাঁন আটো গ্যারেজের সামনে মাদক সরবরাহের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী রবিউলকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আসামী রবিউলকে সোপর্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, যুবক আটক

আপডেট সময় ০৫:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪