ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাস গড়ে রিয়ালকে জেতালেন এনড্রিক

ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এনড্রিককে নিয়ে গত কিছু দিনে কম আলোচনা হয়নি। সেই আলোচিত ফুটবলারকে দলে ভিড়িয়ে যে কোনো ভুল করেনি রিয়াল সেটা নিজের প্রথম ম্যাচেই জানান দিয়েছেন এনড্রিক। রিয়ালের জার্সিতে প্রথমবার খেলতে নেমেই ইতিহাসে নাম লেখিয়ে ফেলেছেন এই ১৮ বছর ৩৫ দিন বয়সী ফুটবলার। তার গোলেই রিয়াল ভ্যালাডোলিডের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল।

রিয়ালের জার্সিতে ম্যাচের শেষ দিকে নেমে ১০ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন এনড্রিক। ম্যাচের ইনজুরি টাইমের ৬ মিনিটের মাথায় দিয়াজের বাড়ানো বল দারুণ দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়িয়েছেন এই ফুটবলার। আর তাতেই তিনি হয়ে গেছেন ইতিহাসের অংশ।

লা লিগার ইতিহাসে রিয়ালের সবচেয়ে কম বয়সি বিদেশি ফুটবলার হিসেবে গোল করেছেন এনড্রিক। একবিংশ শতাব্দীতে লা লিগা অভিষেকে লস ব্লাঙ্কোসদের সর্বকনিষ্ঠ গোলদাতাও এখন তিনি।

এদিন এনড্রিকের গোলের আগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচে কিছুটা চাপেই ছিল রিয়াল। কেননা আগের ম্যাচে জয় পায়নি দলটি। এ ম্যাচে তাই জয়টা বড্ড জরুরি হয়ে পড়েছিল তাদের জন্য। এমন ম্যাচে নিরাশ করেননি রিয়াল ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও ৫০ মিনিটে ভালভাদ্রের গোলে ম্যাচে লিড নেয় রিয়াল। সেই গোলের পর ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। এরপর ভ্যালাডোলিডের কফিনে শেষ পেরেক ঠুকেন এমবাপ্পের বদলি হিসেবে নামা এনড্রিক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে

ইতিহাস গড়ে রিয়ালকে জেতালেন এনড্রিক

আপডেট সময় ১০:২৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪