ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফানু (৪৫) এবং একই এলাকার হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৫৬)।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরি কিবরিয়া জানান, কানসাট বাজার থেকে সিমেন্ট ভর্তি একটি ট্রাক দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে সোনাপুর বাজারের একটি দোকানে কিছু সিমেন্ট নামানোর পর আরেকটি দোকানে যাবার সময় ওই এলাকাতে ধ্বসে যাওয়া রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক মারা যান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোনাপুরে একটি ট্রাক এক্সিডেন্টের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জ সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত

আপডেট সময় ১০:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪