ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি

ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো আল-আকসা অভিযানের পর ইসরাইল ও অধিকৃত ভূখণ্ড থেকে ১০ লাখ ইহুদি পালিয়ে গেছে।

সম্প্রতি ইসরাইলি চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ থেকে এসব ইহুদি ইসরাইল ও ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে এসেছিল, তারা আবার সেইসব দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরাইল ছেড়েছে।

এদিকে সেন্টার ফর জিউশ ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, শতকরা ২৯ ভাগ ইহুদি ইসরাইল ছাড়ার চিন্তা করছে এবং ৭১ ভাগ ইহুদি আগামী দিনগুলোতে ইসরাইলে সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী নয়।

সেন্টার ফর জিউস ইম্প্যাক্টের জরিপ ফলাফলের ওপর ভিত্তি করে চ্যানেল টুয়েলভ জানিয়েছে, শতকরা ৫০ ভাগ ইহুদি অপারেশন আল-আকসা স্টর্মে আহত হয়েছেন অথবা আহত এমন কাউকে চেনেন-জানেন।

এ সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৮৪ ভাগ ইহুদি ইসরাইল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়।

এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ ভাগ ইহুদি বিশ্বজুড়ে ইসরাইলের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে। সূত্র: ইরনা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি

আপডেট সময় ১০:১০:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪