ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

আ.লীগ নেতাদের সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জেলার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি এবং দলের যেসব নেতা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের সোমবার রাতের মধ্যে পরিবারসহ টাঙ্গাইল ছেড়ে দেওয়ার সময় বেঁধে দিয়েছেন। তা না হলে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেবে আন্দোলনকারীরা।

এ সময় তারা জানান, সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার সামনে দিয়ে বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবর্ষণ করে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এছাড়াও ধনবাড়ীতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি সমন্বয়করা।

সোমবার রাত সাড়ে ৮টায় টাঙ্গাইল প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ ঘোষণা দেন। তারা মঙ্গলবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে থেকে বিজয় মিছিল করবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান কবির, কামরুল ইসলাম, আল আমিন, আকরাম হোসেন, নবাব আলী প্রমুখ।

তারা বলেন- সোমবার সন্ধ্যায় পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে। তারা দোষী পুলিশদের বিচারের দাবি জানান। সেই সঙ্গে দুর্নীতি ও অপকর্মে জড়িত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের বিচারের দাবিও জানানো হয়।

পুলিশের গুলিতে তিনজন শিক্ষার্থী নিহত হওয়ার দাবি প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর রাতে জানান, পুলিশের গুলিতে কেউ মারা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

আ.লীগ নেতাদের সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪