সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যায় যুবকের ফাঁসি

ফরিদপুরের মধুখালীতে নয়ন সরদার নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার দায়ে রাশেদ কবির (৩৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামি রাশেদ কবির ময়মনসিংহের ত্রিশালের বৈলারচরপাড়া এলাকার ইসমাইল শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধুখালীর বড় গোপালদি গ্রামের লুৎফর সরদারের ছেলে নয়ন সরদার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়িতে ফিরে আসেনি সে। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে একই উপজেলার রায়পুরের বকসীপুর এলাকার একটি পতিত জমি থেকে নয়নের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি মধুখালী থানায় নয়নের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ছানোয়ার হোসেন জানান, মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যায় যুবকের ফাঁসি

আপডেট সময় ১০:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪