ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

ভৈরবে জাতীয় পরিচয়পত্র করতে আসা দুই রোহিঙ্গা আটক

কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় পরিচয়পত্র করতে আসা দুই রোহিঙ্গাকে আটক করেন উপজেলা নির্বাচন কমিশন অফিসার। বুধবার বিকালে তাদের গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- হামিদা বেগম (২৮) ও এরশাদ (২২)।

তারা উপজেলা নির্বাচন অফিসে জাল কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র করতে চান। এ সময় নির্বাচন অফিসারের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। রাত ৮টায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। রাতেই দুইজনের বিরুদ্ধে নির্বাচন অফিসার বাদী হয়ে থানায় মামলা করেন।

উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা জানান, বুধবার বিকালে তারা দুজন আমার অফিসে এসে জাতীয় পরিচয়পত্র করতে চায়। এ সময় তারা বলেন, তাদের বাড়ি পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামে ২নং ওয়ার্ডে। ঘটনার সময় তাদের কথাবার্তা আমার সন্দেহ হয় এবং এদের আবেদনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল হক রাজুর স্বাক্ষর দেখতে পান। মূলত ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. দ্বীন ইসলাম। তারপর পুলিশকে খবর দিলে তারা জানায়, তাদের মধ্য হামিদা বেগমের বাড়ি কক্সবাজার হালদারপাড়া ও এরশাদের বাড়ি কক্সবাজার রামু এলাকায়।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে দুজনকে আটক করার পর তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে দুজনই রোহিঙ্গা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুজনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

ভৈরবে জাতীয় পরিচয়পত্র করতে আসা দুই রোহিঙ্গা আটক

আপডেট সময় ১২:০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪