ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার কাজে মুকুলের দূর্নীতি ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

আজও জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে সংস্কারের দাবিতে আজ বুধবার সপ্তম দিনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে দিনব্যাপী অবরোধের জন্য অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীদেরকে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মেধাবীদের কান্না আর না আর না’, ‘মেধা নাকি কোটা, মেধা মেধা’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ আপিল বিভাগের শুনানিতে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে কঠোর আন্দোলনে যাবেন তারা। এক পর্যায়ে তারা দাবি পূরণ না হলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন।

এদিকে অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে রোগী বহনকারী গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছেড়ে দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের

আজও জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪