ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার কাজে মুকুলের দূর্নীতি ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

শিক্ষকদের সহযোগিতায় বই খুলে পরীক্ষা, বহিষ্কার ১১

এইচএসসি পরীক্ষায় শিক্ষকদের সহযোগিতায় বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। কচুয়ায় এমন অভিযোগে কেন্দ্র সচিবসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নগরকান্দায় অসদুপায় অবলম্বনে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যুগান্তর প্রতিনিধিরা জানান-চাঁদপুরের কচুয়ায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ও নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা বই খুলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দুই কেন্দ্র সচিবসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন সহকারী অধ্যাপক মো. আবুল খায়ের, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। রোববার কচুয়ার ইউএনও’র চিঠির আলোকে এই ব্যবস্থা নেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। একই অভিযোগে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে ওই দুই কেন্দ্রের ট্যাগ অফিসার কেএম সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান অফিসার জয়নাল আবেদীন ও প্রভাষক আরিফুর রহমান চৌধুরীকেও প্রত্যাহার করা হয়। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফরিদপুরের নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে মঙ্গলবার অসদুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলো ভাঙ্গার মাধবপুর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ওবায়দুল মাতবর, নাহিদ হোসেন, তরিকুল ইসলাম, মুশফিকুর, সিমা আক্তার ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের

শিক্ষকদের সহযোগিতায় বই খুলে পরীক্ষা, বহিষ্কার ১১

আপডেট সময় ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪