ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ নেত্রকোণায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারী নিহত, আহত ২০ জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী উল্টো পথে আসা পিকআপে অটোরিকশায় ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭ এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন ২ এমপি গুম-নির্যাতের পেছনে দায়ী শেখ হাসিনা : জেরায় সাক্ষী পটুয়াখালীতে এসএসসি-সমমান পরীক্ষায় ৫৩৩ জন অনুপস্থিত বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান? অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন : বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

থানার গ্রিল ভেঙে পলাতক আসামি, ২ পুলিশ সদস্য বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় কক্ষের গ্রিল ভেঙে হেফাজতে থাকা আরজু মিয়া নামে এক মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আখাউড়া থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান আরজু মিয়া (৩০)।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির এসআই মো. মোবারক হোসেন আরজু মিয়াকে ৪ কেজি গাঁজাসহ আটক করে আখাউড়া থানায় হস্তান্তর করেন। দুপুরে তিনি থানা থেকে পালিয়ে যায়। মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত আরজু মিয়াকে আটক করতে পারেনি পুলিশ। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পলাতক আরজু মিয়া জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

এদিকে এ ঘটনায় ওই সময়ে দায়িত্বরত কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। তবে জানালার গ্রিল ভাঙা নিয়ে পুলিশের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, আসামি আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। সে ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরজুকে আটকে অভিযান অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ১০ বছরেও শুরু হয়নি ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ

থানার গ্রিল ভেঙে পলাতক আসামি, ২ পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট সময় ০১:২০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪