ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৯৪০ সেনা নিহত

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সেনাবাহিনীর হামলায় ইউক্রেনের ১৯৪০ জন সেনা নিহত হয়েছে।সেইসঙ্গে রুশ বাহিনী ইউক্রেনের বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে।

এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার প্রেস টিভির এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সেনাদলের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের ৪৭৫ জন সেনা প্রাণ হারিয়েছে। অন্যদিকে রাশিয়ার মধ্যাঞ্চলীয় সেনাদলের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের ৪০৫ সেনা এবং রাশিয়ার পূর্বাঞ্চলীয় সেনাদলের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের ১২০ সেনা নিহত হয়।

এছাড়াও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সেনাদলের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের ৬২০ জন সেনা নিহত হয়েছে বলেও জানানো হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এদিকে খারকিভ অঞ্চলে রাশিয়ার উত্তরাঞ্চলীয় সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের ৩২০ জন সেনা মারা গেছে। ইউক্রেনের ওই অঞ্চলে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে রাশিয়া।

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোকে রক্ষার জন্য বাফার জোন তৈরি করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চালিয়ে তাদের সেনারা খারকিভ ও দোনেৎস্কের দুটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৯৪০ সেনা নিহত

আপডেট সময় ০১:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪