ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট আত্রাইয়ে মাদকমুক্ত দেশ গড়ার শপথ নিয়ে সাইকেল র‍্যালি আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

রাফার ৬০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইসরাইলের

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী ৪০ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে। অভিযানে দক্ষিণ গাজার রাফা শহরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে তারা। খবর আলজাজিরার।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন শাবুরা, ব্রাজিল, তাল আস-সুলতান এবং ফিলাডেলফি করিডোরের আশেপাশে তাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে।

এই লড়াইয়ে তারা ২২ সেনা হারিয়েছে এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। ইসরাইলি সেনাবাহিনী ৫৫০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেছে।

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মে মাস থেকে গাজার রাফা শহরে স্থল অভিযানে নামে ইসরাইলি বাহিনী।

গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করেছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। তার জবাবে গত আট মাস ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েচেন ৩৭ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৮২ হাজার ফিলিস্তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ

রাফার ৬০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইসরাইলের

আপডেট সময় ১১:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪