ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

শেখ রাসেল সেনানিবাসে এক ইউনিটের পতাকা উত্তোলন

বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শনিবার শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন করা হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে নবগঠিত ইউনিটের পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর নতুন ইউনিটের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, স্থানীয় সংসদ সদস্য, সেনাসদরের জ্যৈষ্ঠ সামরিক কর্মকর্তারাসহ জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া উপস্থিত ছিলেন।

এর আগে সেনাপ্রধান শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছালে জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া তাকে স্বাগত জানান। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান বরিশাল এরিয়ার সব পদবির সেনাসদস্যদের উদ্দেশে বিদায়ি দরবার গ্রহণ ও মতবিনিময় করেন।

দরবার শেষে, শেখ হাসিনা সেনানিবাসের সব পদবির কর্মকর্তারা, জেসিও ও অন্য পদবির সেনাসদস্যরা সামরিক রীতিতে সেনাবাহিনী প্রধানকে বিদায়ি সংবর্ধনা দেন।

শেখ রাসেল সেনানিবাসে ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনী প্রধান মধুমতি আর্মি ক্যাম্পে গমন করেন ও নড়াইলের লোহাগড়ায় তিনি ট্রাস্ট ব্যাংকের একটি শাখা উদ্বোধন করেন।

পরবর্তীতে তিনি মধুমতি আর্মি ক্যাম্পে স্থানীয় জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ও একটি গাছের চারা রোপণ করেন। এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের কর্মকর্তারা, জেসিও ও অন্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

শেখ রাসেল সেনানিবাসে এক ইউনিটের পতাকা উত্তোলন

আপডেট সময় ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪