ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

র‌্যাব-পুলিশ পরিচয় দেওয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

র‌্যাব পরিচয়ে অস্ত্রের মুখে গাজীপুরের একটি কারখানার শ্রমিকদের বেতন ও বোনাসের টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের টাকা তুলে নিয়ে ফেরার পথে অস্ত্রের মুখে ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।

রাজধানীর রামপুরা ও উত্তরা এবং গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

তারা হলেন চক্রের মূলহোতা হামিম ইসলাম (৪৫), জিন্নাহ মিয়া (২৭), আমিন হোসেন (৩০), রুবেল ইসলাম (৩৩) ও আশিকুর রহমান (৪২)।

ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, দুটি খেলনা পিস্তল, দুটি র‌্যাব জ্যাকেট ও ক্যাপ, ১টি হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার এমনকি সাংবাদিক পরিচয় ব্যবহার করত। চক্রের বেশ কয়েকজন পলাতক রয়েছে। এখনো এ চক্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ৬ জুন বিকালে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিন কর্মকর্তা একটি প্রাইভেট ব্যাংক থেকে কারখানার শ্রমিকদের বেতন, ঈদ বোনাস ও পরিবহণ খরচের সাড়ে ১৯ লাখ টাকা নিয়ে কারখানায় ফিরছিলেন।

এ সময় র‌্যাবের জ্যাকেট পরা কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে কর্মকর্তাদের অপহরণ করে টাকা ছিনিয়ে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

র‌্যাব-পুলিশ পরিচয় দেওয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় ১১:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪