ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বেনজীরের রিসোর্ট রক্ষণাবেক্ষণে দুদকের কমিটি গঠন

পুলিশের সাবেক আইজিপি বেনজীরের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সার্বিক তদারকির লক্ষ্যে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের উপরিচালক নূর-ই-আলম এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কমিটিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকে আহবায়ক করা হয়।

এছাড়াও কমিটিতে গোপালগঞ্জের পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টকে সদস্য করা হয়েছে। আর গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের একজন উপ পরিচালককে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক গোপালগঞ্জ সদর ও গোপালগঞ্জের আওতাধীন সকল সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও রিসিভারগণ কর্তৃক পার্কের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয়াদি যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮গ (৩) বিধি কমিশন কর্তৃক কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত কমিটিকে রিসোর্ট ও পার্কের সকল সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি এবং রিসিভারগণ কর্তৃক পার্কের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয়াদি যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো। কমিটি তাদের কার্যক্রম নিয়মিতভাবে কমিশনকে অবহিত করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বেনজীরের রিসোর্ট রক্ষণাবেক্ষণে দুদকের কমিটি গঠন

আপডেট সময় ১০:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪