ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

আ. লীগ নেতা মিন্টু আটকের খবরে ঝিনাইদহ শহরে বাড়তি পুলিশ মোতায়েন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ঢাকাতে আটক হয়েছেন- এমন খবর ছড়িয়ে পড়ার পরে জেলা শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বিকাল ৪টা থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। রাত ৭টা পর্যন্ত চলে এ সভা।

এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম অপু। সভায় দলের অনেক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন না। তবে সাইদুল করিম মিন্টুর বড় বোন দীপ্তি রহমান উপস্থিত ছিলেন। সভা চলাকালীন খবর আসে সাইদুল করিম মিন্টু ঢাকাতে আটক হয়েছেন।

তবে মিন্টু আটকের বিষয়ে অনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা ওই সভায় করা হয়নি বলে জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু বলেন, সাইদুল করিম মিন্টু আটকের খবর মিডিয়াতে প্রকাশ করা হয়েছে। এখনো সরকারিভাবে কোনো খবর আসেনি। যে কারণে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য আহবান করা বিশেষ সভা আগামী ঈদ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এমপি আনার হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলমান রয়েছে। যে কারণে আনুষ্ঠনিকভাবে কোনো কথা আমি বলব না।

এদিকে সাইদুল করিম মিন্টু আটকের খবরে ছড়িয়ে পড়লে তার সর্মথকদের মাঝে তোলপাড় শুরু হয়। অনেকে গা-ঢাকা দেন। এ ঘটনায় শহরজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি শাহীন উদ্দীন বলেন, জনজীবনে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
তবে পুলিশের একটি সুত্র জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের বিভিন্ন ইউনিট প্রস্তুত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

আ. লীগ নেতা মিন্টু আটকের খবরে ঝিনাইদহ শহরে বাড়তি পুলিশ মোতায়েন

আপডেট সময় ১২:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪