ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল তিলের সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উদ্ভাবিত স্বল্পকালীন ও উচ্চফলনশীল বিনাতিল-৩ এর অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র। সোমবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবু ডাইং গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হকের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রউফ। মাঠ দিবসে দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

মাঠ দিবসে অনুষ্ঠানে উচ্চফলনশীল বিনাতিল চাষাবাদে কৃষক-কৃষাণীদের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে বিনাতিল-৩ এর চাষাবাদে সফলতা পেয়েছেন কৃষকরা। বাজারে চাহিদা থাকায় স্বল্প সময়ে লাভবান হতে পারেন কৃষকরা। দিন দিন তিল থেকে তেলের উৎপাদন বাড়াতে ও ভোজ্যতেলের আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জনপ্রিয় এই ফসল চাষাবাদে সরকার কৃষকদের নানারকম সহযোগিতা করছে বলেও জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল তিলের সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪