সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

কাভার্ডভ্যান ভর্তি গাঁজাসহ আটক দুই মাদককারবারি

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে কাভার্ডভ্যানভর্তি ১০১ কেজি (আড়াই মণ) গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে শনিবার রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)।

রোববার (৯ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যক্তির পুকুরের আশপাশে একটি কাভার্টভ্যানযোগে গাঁজার

একটি চালান হস্তান্তর করার খবর জানতে পারে। পরে সন্তোষপাড়া পাকা রাস্তায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সুমন বাপ্পি ও টুয়েল মণ্ডলকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় পলাতকদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

কাভার্ডভ্যান ভর্তি গাঁজাসহ আটক দুই মাদককারবারি

আপডেট সময় ১১:৩০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪