ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কর্মক্ষেত্রে চিত্তবিনোদনের সুবিধা পাচ্ছে সাড়ে ১৬ লাখ মানুষ

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শ্রমিক কল্যাণ ও নারীবান্ধব কর্মক্ষেত্র সৃষ্টির ক্ষেত্রে ১৬ লাখ ৫৫ হাজার ৭৬৭ জনকে চিত্তবিনোদন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ শীর্ষক বাজেট পেশকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী জানান, শ্রমিক কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে ৯ লাখ ৪৭ হাজার ৪১৮ জনকে স্বাস্থ্যসেবা, ৫ লাখ ৩৫ হাজার ১৩৩ জনকে পরিবার পরিকল্পনা পরামর্শ ও সেবা এবং ১৬ লাখ ৫৫ হাজার ৭৬৭ জনকে চিত্তবিনোদন সুবিধা দেওয়া হয়েছে।

এছাড়া তৈরি পোশাক শিল্পের ন্যুনতম মজুরি ৮ হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার ৫০০ টাকা পুনঃনির্ধারণসহ ৪৩টি শিল্প সেক্টরের ন্যুনতম মজুরি নির্ধারণ/পুনঃনির্ধারণ করা হয়েছে।

শ্রমিকদের আর্থিক সহায়তার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে গত ১০ বছরে ২৩ হাজার ৩৮৭ জন শ্রমিককে ১১ কোটি ১২ লাখ টাকা এবং কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকদের দুর্ঘটনাজনিত ও পারিবারিক কারণে গত ৬ বছরে ২০ হাজার শ্রমিককে ১৯৬ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কর্মক্ষেত্রে চিত্তবিনোদনের সুবিধা পাচ্ছে সাড়ে ১৬ লাখ মানুষ

আপডেট সময় ০৯:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪