ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মাতৃদিবসে ছেলেকে প্রথমবার প্রকাশ্যে আনলেন নুসরাত

টালিউড নায়িকা নুসরাত জাহান মাতৃদিবসে ছেলে ঈশানকে প্রথমবার প্রকাশ্যে আনলেন। যেন ছোট্ট যশ। ছেলের বয়স সাড়ে তিন বছর। কেমন দেখতে সে? মাতৃদিবসে প্রথমবার ছোট্ট ঈশানের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী।

২০২১ সালের সেপ্টেম্বরে নুসরাত জাহান-যশ দম্পতির ছেলে ঈশান দাশগুপ্তের জন্ম হয়। যদিও সেই সময় ছেলের পিতৃপরিচয় নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় নুসরাতকে। অভিনেতা যশ দাশগুপ্তই যে ঈশানের বাবা, তা তার পৌরসভার জন্মের প্রশংসাপত্রেই পরিষ্কার করে দেন অভিনেত্রী।

এমনিতেই তারকা-সন্তানদের কেমন দেখতে হয়েছে, তা নিয়ে উৎসাহ থেকে তাদের অনুরাগীদের। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। নুসরাতের ছেলের বয়স সাড়ে তিন বছর। মাতৃদিবসে প্রথমবার ছেলে ঈশানের সঙ্গে পরিচয় করালেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, চলতি বছর লোকসভা ভোটে প্রার্থী হতে পারেননি নুসরাত। আপাতত ছবির কাজ, স্বামী ও সংসার নিয়েই রয়েছেন তিনি। মা হয়েছেন তা-ও প্রায় বেশ কয়েক বছর হলো। তবে ছেলেকে নিয়ে প্রথম থেকেই সাবধান যশ ও নুসরাত।

কিছুদিন আগে সামাজিকমাধ্যমে দীপাবলি কিংবা বড়দিনের সময় ছেলের পেছন থেকে তোলা ছবি দিয়েছিলেন নুসরাত; কিন্তু তার শুভাকাঙ্ক্ষীদের মুখ দেখাননি। এবার তেমনটি করেননি এ টালিউট নায়িকা।

গোলাপি শিফনের শাড়িতে নুসরাত। চোখেমুখে তার গোলাপি আভা। কোলে বসে রয়েছে ছোট্ট ঈশান। মাতৃদিবসটা শুধুই যে সন্তানের সঙ্গে কাটাচ্ছেন এমনটি নয়, অভিনেত্রী তার মায়ের সঙ্গে কেক কেটে উদ্যাপন করেন বিশেষ এই দিনটি। সে ছবিও পোস্ট করেছেন তিনি। নুসরাতের ছেলেকে দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। অনেকেই লিখেছেন, ‘ঈশান যেন একেবারে ছোট্ট যশ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মাতৃদিবসে ছেলেকে প্রথমবার প্রকাশ্যে আনলেন নুসরাত

আপডেট সময় ১১:৫০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪