ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজউকের নিরীক্ষা শাখায় ‘টুম্পা সিন্ডিকেট’, ফাইল আটকে ঘুষ-হয়রানির অভিযোগ কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ আব্দুল মান্নানের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ ফায়ার সার্ভিস ডিজি জাহেদ কামালের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ : রাশেদ খাঁন তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুড়ী সীমান্তে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

মালদ্বীপে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ নিহত অন্তত ১০

মালদ্বীপে ভয়াবহ আগুনে পুড়ে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে মালদ্বীপের রাজধানী শহর মালেতে একটি গ্যারেজে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে।

মালদ্বীপের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি মালদ্বীপ সরকার। তবে দক্ষিণ এশিয়ার এই দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে সম্ভবত প্রতিবেশী দেশের শ্রমিকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

রাজধানী মালে থেকে দেশটির একজন শীর্ষ সরকারি কর্মকর্তা দ্য হিন্দুকে বলেছেন, ‘অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছে মালদ্বীপ পুলিশ।’

বৃহস্পতিবার সকালে এক টুইটে মালদ্বীপের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলেছে: ‘রাজধানী মালেতে আগুনে বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্তদের জন্য শহরের মাফান্নু স্টেডিয়ামে একটি কেন্দ্র স্থাপন করেছে এনডিএমএ। সেখানে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ অন্যান্য সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।’

তবে সংস্থাটির টুইটে হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

কর্মকর্তারা বলেছেন, আগুনে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের ওপরের তলা থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ভবনের নিচতলা গাড়ি মেরামতের গ্যারেজ হিসেবে ব্যবহার করা হয় এবং বৃহস্পতিবার রাতে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

মালদ্বীপের ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, আমরা ১০টি মৃতদেহ উদ্ধার করেছি। আগুন নেভাতে তাদের প্রায় চার ঘণ্টা সময় লাগে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজউকের নিরীক্ষা শাখায় ‘টুম্পা সিন্ডিকেট’, ফাইল আটকে ঘুষ-হয়রানির অভিযোগ

মালদ্বীপে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ নিহত অন্তত ১০

আপডেট সময় ০৩:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২