সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

আবাহনীর হয়েও ব্যর্থ লিটন

  • সুমনসেন
  • আপডেট সময় ০৪:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৭১১ বার পড়া হয়েছে

বাজে পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জাকের আলি অনিক। জাতীয় দল থেকে বাদ পড়ে রোববার (১৭ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে শাহিনপুকুরের বিপক্ষে মাঠে নামেন লিটন। এখানেও ব্যর্থ হন এই টাইগার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হন লিটন। আর আবাহনীর হয়ে খেলতে নেমে মাত্র ৫ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনে নেমে ১৯ বলে এই রান করেন লিটন। এরপর আরাফাত সানির ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। শনিবার (১৬ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তি তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দল থেকে বাদ পড়েন লিটন। তার বাদ পরা প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, ‘যেহেতু সিরিজ চলছে, পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে, যারা ওপেন করতে পারে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

আবাহনীর হয়েও ব্যর্থ লিটন

আপডেট সময় ০৪:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪