ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কৃষ্ণসাগরে ইউক্রেনের হামলায় রুশ জাহাজ ধ্বংস, নিহত ৭

কৃষ্ণসাগরে অবস্থানরত রাশিয়ার নৌবহরের ইউক্রেনের হামলায় একটি টহল জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে পরে সেটি ডুবি গেছে। এতে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) ভোরে সের্গেই কোতোভ নামের জাহাজটিতে আঘাত করা হয়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌ ড্রোন ব্যবহার করে সের্গেই কোতোভ নামের জাহাজটিতে হামলা চালানো হয়েছে। এই জাহাজটির মূল্য হলো ৬ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি অর্থে ৭০০ কোটি টাকারও বেশি।

ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর থেকে জানা গেছে, রাশিয়ার আরেকটি জাহাজকে সাবমেরিনে পরিণত করা হয়েছে। গোয়েন্দা সংস্থার বিশেষ শাখা ‘গ্রুপ ১৩’ রাশিয়ার কৃষ্ণসাগর বহরের টহল জাহাজে হামলা চালিয়েছে। মাগুরা ভি৫ নৌ ড্রোন দিয়ে চালানো হামলায় রুশ জাহাজ সার্গেই কোতোভের পেছনে, ডানে এবং বামের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভালো কিছু দিয়ে দিনটি শুরু হয়েছে। অসাধারণ কাজ।

পরে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি ভিডিও প্রকাশ করে ইউক্রেনের এই গোয়েন্দা সংস্থা। ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ড্রোন। হামলায় পুরো জাহাজটি আলোকিত হয়ে যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাক টেলিগ্রামে বলেন, ‘রাশিয়ার কৃষ্ণসাগর বহর হলো একটি দখলদারিত্বের প্রতীক। এটি ইউক্রেনের ক্রিমিয়ায় থাকতে পারবে না।’

এদিকে ক্রেমলিন এখনো ইউক্রেনের দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কিছু রুশ ব্লগার সের্গেই কোটভের ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে স্বাধীনভাবে জাহাজের ক্ষতির পরিমাণ যাচাই করা যায়নি।

গত মাসে ইউক্রেন ক্রিমিয়ার কাছে রাশিয়ার আরেকটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছিল। ওই হামলায়ও ব্যবহার করা হয়েছিল একটি ড্রোন। হামলায় জাহাজটি বাম অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরে এটি ডুবে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কৃষ্ণসাগরে ইউক্রেনের হামলায় রুশ জাহাজ ধ্বংস, নিহত ৭

আপডেট সময় ০১:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪