ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

ইউরোপে চলতি বছর তাপপ্রবাহে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হুমকিগুলোর একটি জলবায়ু পরিবর্তন। আর এই সংকটের কারণে ক্রমেই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। এর নেতিবাচক প্রভাব পড়ছে মানব জীবনের ওপরও। বাড়তি তাপমাত্রার কারণে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।

এমনকি চলতি বছর কেবল ইউরোপেই বাড়তি তাপমাত্রার কারণে কমপক্ষে ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি বলছে, রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে চলতি বছরের জুন থেকে আগস্ট, এই তিন মাস ছিল ইউরোপে সবচেয়ে উষ্ণ এবং ব্যতিক্রমীভাবে উচ্চ তাপমাত্রার কারণে চলতি বছর এই মহাদেশে সবচেয়ে খারাপ খরা দেখা দিয়েছে।

ডব্লিউএইচও’র ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ এক বিবৃতিতে বলেছেন, ‘এখন পর্যন্ত জমা দেওয়া দেশের তথ্যের ওপর ভিত্তি করে, অনুমান করা হচ্ছে- ২০২২ সালে অন্তত ১৫ হাজার মানুষ বিশেষভাবে বাড়তি তাপের কারণে মারা গেছেন।’

মিশরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডব্লিউএইচও বলেছে, ‘আরও বেশি সংখ্যক দেশ তাপের কারণে অতিরিক্ত মৃত্যুর তথ্য রিপোর্ট করায় প্রাণহানির এই সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।’

এএফপি বলছে, ঐতিহাসিক এই শুষ্ক মৌসুমে রেকর্ড দাবানল আরও বেড়ে যাওয়ায় ইউরোপে ফসল উৎপাদন কমে গেছে এবং মহাদেশের পাওয়ার গ্রিডে মারাত্মক চাপ সৃষ্টি করেছে।

ডব্লিউএইচও বলছে, ‘বাড়তি তাপের ফলে সৃষ্ট চাপে যখন শরীর নিজেকে ঠান্ডা করতে পারে না তখন একজন ব্যক্তি মৃত্যুর দিকে এগিয়ে যায় এবং এটিই ইউরোপীয় অঞ্চলে আবহাওয়া সংক্রান্ত মৃত্যুর প্রধান কারণ।’

এতে আরও বলা হয়েছে, যারা দীর্ঘস্থায়ী হৃদরোগ, শ্বাসকষ্ট এবং ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য চরম তাপমাত্রা বিপদের কারণ হতে পারে। ডব্লিউএইচও বলেছে, ক্রমবর্ধমান তাপপ্রবাহ এবং আবহাওয়ার অন্যান্য চরম আচরণ আগামী দশকগুলোতে মানুষকে ‘আরও বেশি রোগ ও মৃত্যুর দিকে নিয়ে যাবে’ যদি না এখনই ‘কঠোর’ পদক্ষেপ নেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

ইউরোপে চলতি বছর তাপপ্রবাহে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু

আপডেট সময় ১২:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২