ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত

বাগদাদে মার্কিন নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ

ইরাকের রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলে অপহরণে ব্যর্থ হওয়ার পর এক মার্কিন নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই মার্কিন নাগরিকের মরদেহ রাজধানীর কারাদা জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের প্রাথমিক রিপোর্টে ওই ব্যক্তির শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

ইরাকের পুলিশের একজন মেজর জানিয়েছেন, প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আমেরিকার ওই নাগরিককে অপহরণের চেষ্টা করছিল সশস্ত্র ব্যক্তিরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় ইরাকের সেনাপ্রধান তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরাকে আমেরিকান নাগরিককে হত্যার ঘটনাটি খতিয়ে দেখছেন তারা। জনসম্মুখে ঘটনাটি নিয়ে মন্তব্য করার আগে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার বিষয়টিও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বাগদাদে মার্কিন নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:৩১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২