সংবাদ শিরোনাম ::
গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তালাকের নোটিশের পর শ্বশুরবাড়ি-জামাইপক্ষের বিরোধ, গরু ও মালামাল নেওয়ার অভিযোগ ডিএনসিসির সোহেল মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালক আবুল কালামের দূর্নীতি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ ১৬তম গ্রেডের কর্মচারী, অথচ কোটি কোটি টাকার সম্পদের মালিক! শফিকুল ইসলামের সম্পদ নিয়ে প্রশ্ন চার্জে লাগিয়ে মোবাইল চালাতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল মিজানের কমলনগরে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  আমশিল্প ও ইপিজেড প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বের দাবি, প্রস্তাবিত বাজেটকে স্বাগত চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে ৩ জন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪জন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

বুধবার (২৯ নভেম্বর) স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পেনাং শহরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পেনাংয়ের উপপুলিশ প্রধান মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ জানান, “ভবন ধসে ৯ জন শ্রমিক আটকে পড়েছেন। উদ্ধারকারীরা এখন পর্যন্ত পাঁচজনকে খুঁজে পেয়েছেন। ঘটনাস্থলে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন।”

তিনি বলেন, “নির্মাণাধীন ওই ভবনে কাজ করার জন্য ১৮ জন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল। ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপর একজন হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের আঘাত বেশ গুরুতর।

ইউসুফ জান বলেন, “আমরা ধারণা করছি ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও চারজন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ করা হচ্ছে।” ভবনটিতে কাজ করা সব শ্রমিকই বাংলাদেশি নাগরিক বলেও জানান পেনাংয়ের এ উপপুলিশ প্রধান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা

আপডেট সময় ০৪:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩