ঢাকা ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে তিন নির্বাহী পদ কুক্ষিগত করে বেপরোয়া ডিপিডিসির রবিউল সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত ও অন্যায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভা তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী চকরিয়ায় ওসি আরিফুর রহমানের ঘুষ ও মামলা বাণিজ্য, সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আস্থাভাজনকে ঘিরে নানা প্রশ্ন ‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন শামসুল গণপূর্তের আরেফীন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় এমপি পরিবারের প্রতিষ্ঠান, প্রশ্ন নাসীরুদ্দীনের জয়পুরহাট ও নওগাঁয় এমপি আন্না মিনজের দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি

শিবচরে জাতীয় যুব দিবস পালিত

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে মাদারীপুর শিবচরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বুধবার (১ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতাহার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহ আলমসহ শিবচর উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ।তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, গড়ার লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

শিবচরে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩