ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি ৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি

গাজায় ঢুকল ত্রাণবাহী ৩০টিরও বেশি ট্রাক

ত্রাণবাহী ৩০টিরও বেশি ট্রাক গাজায় প্রবেশ করেছে। এক সপ্তাহ আগে থেকে শুরু হওয়া ত্রাণ কার্যক্রমের পর প্রথমবারের মতো এত সংখ্যক ত্রাণবাহী ট্রাক যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিনের ভূখণ্ডে প্রবেশ করল।

রোববার এসব ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে।

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, মিশরের রাফাহ সীমান্ত দিয়ে রোববার ৩৩টি ট্রাক পানি, খাদ্য ও চিকিৎসা সামগ্রী গাজায় প্রবেশ করেছে।

সোমবার ভোরে পাঠানো গাজার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মানবিক সংস্থা বলেছে, ২১ অক্টোবরের পর এটিই গাজায় পাঠানো সবচেয়ে বড় ত্রাণের চালান। ২১ অক্টোবর সীমিত পরিসরে এ ত্রাণ কার্যক্রম শুরু হয়। যা ছিল প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য।

ওই সংস্থাটি আরও বলেছে, ফিলিস্তিনের ২৪ লাখ মানুষের সহায়তায় ১১৭টি ত্রাণবাহী ট্রাকের গাজায় প্রবেশের অনুমোদন রয়েছে। অবরোধের আগে প্রতিদিন প্রায় ৫০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতো।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, গত ৭ অক্টোবর হামাস বন্দুকধারীরা সীমান্ত পেরিয়ে ১৪০০ জনকে হত্যার পর ২৩০ জনকে জিম্মি করে নিয়ে যায়। এ হামলার পর ইসরায়েল অবরোধ আরোপ করে এবং ব্যাপক বোমা হামলা চালায়।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় শুরু থেকে এ পর্যন্ত ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অর্ধেক শিশু। হাজার হাজার ভবন ভূমিতে মিশে গেছে, মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

গাজায় ঢুকল ত্রাণবাহী ৩০টিরও বেশি ট্রাক

আপডেট সময় ১২:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩