ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ

বিদেশে খালেদার চিকিৎসায় একটিই উপায় আছে: আইনমন্ত্রী

ঢাকা: দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে একটি উপায়ের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সেটি হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা।

এটি সাংবিধানিক অধিকার যে কেউ রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে সাজা মওকুফ চেয়ে আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই তাকে দোষ স্বীকার করতে হবে বলে জানান তিনি।
বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে এটি আমি সাজেস্ট করতে চাই না। আমি এ ব্যাপারে যেটি বলছি, সেটি হচ্ছে সম্পূর্ণ আইনের প্রোভিশনটা কি? মহামান্য রাষ্ট্রপতির কাছে যিনি ক্ষমা চান। তাকে কিন্তু দোষ স্বীকার করে দরখাস্ত করতে হয়। সে ক্ষমা চাইতে হলে সেটি যিনি ক্ষমা চাইবেন সেটি তার সিদ্ধান্ত আমার না।

রাজনৈতিক প্রতিহিংসা বা আইনি কোনো সুযোগ নেই তাহলে একমাত্র উপায় যদি রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চায়। তাহলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে একটিই একমাত্র উপায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সাংবিধানিক অধিকার। যে কেউ মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে তার সাজা মওকুফ করার জন্য আবেদন করতে পারে।

তিনি বলেন, আইন আবার খোলার অবকাশ নেই। প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটি সে প্রয়োগ করেছেন। পুনরায় প্রয়োগ করার সুযোগ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

বিদেশে খালেদার চিকিৎসায় একটিই উপায় আছে: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩