ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩ ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ কেল্লা বাবার মাজারের দানবাক্স খুলে মিলল ১ কোটি ৩ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিম এর যোগদান বেগমগঞ্জের বাংলাবাজারে নতুন থানা স্থাপনের দাবি কালুখালীতে ৩৭ খামারির মাঝে ১১১টি ভেড়া বিতরণ করল প্রাণিসম্পদ দপ্তর  রাজবাড়ীর কালুখালীতে গোল্ডেন লাইন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ জেনে নিন পিংক বাসের ভাড়ার তালিকা চা-শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক

সৌদি আরব যাচ্ছিলেন ভিক্ষা করতে। এ জন্য কৌশল করে নিয়েছিলেন ওমরাহ পালনের ভিসা। কিন্তু শেষ রক্ষা হয়নি, সৌদি আরব পৌঁছার আগে বিমানবন্দরেই ধরা পড়েন ১৬ ভিক্ষুক। নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে— পাকিস্তানের মুলতান বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানি ভিক্ষুকদের বিষয়ে দেশটিকে সতর্ক করেছে সৌদি সরকার। তার মধ্যেই এমন ঘটনা ঘটল।

করাচিভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, বিমানে চেপে বসার পর একদম শেষ মুহূর্তে ওই ব্যক্তিদের নামিয়ে আনা হয়।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ওমরাহ পালনের নামে সৌদিতে ভিক্ষা করতে যাওয়া ওই চক্রের সন্ধান পায়। দুই দিন আগে এই গ্রেফতারের ঘটনাটি ঘটে। গ্রেফতারদের মধ্যে এক শিশু ও ১১ নারী রয়েছেন।

গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভিক্ষাবৃত্তি করার জন্য তারা সৌদি আরব যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। তারা আরও জানান, তাদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা যে ট্রাভেল এজেন্সির লোকজন করে দিয়েছে, তাদের ভিক্ষা করে পাওয়া অর্থের অর্ধেক দেওয়ার চুক্তি হয়েছে।

ওমরাহ ভিসার মেয়াদ শেষ হলেই তারা দেশে ফিরে আসতেন বলেও জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩

ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক

আপডেট সময় ০২:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩