ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই

স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন ঢালিউডের বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান।

বুধবার (১৩ আগস্ট) আনুমানিক সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত।

কাজী হায়াত বলেন, “সোহানুর রহমান সোহান মারা গেছেন, এটা সত্য। স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। উত্তরার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। আমি শুটিং স্পট থেকে উত্তরায় যাচ্ছি।”

এর আগে গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা গেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর একদিন পরেই মারা গেলেন সোহানুর রহমান সোহান।

কাজী হায়াত বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, “গতকাল মঙ্গলবার সোহানুর রহমান সোহানের স্ত্রী ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন। এই শোক সম্ভবত সহ্য করতে পারেননি।”

সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)।

এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।

এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই

আপডেট সময় ০৮:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩