ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে মানববন্ধন।

রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের বিচার চেয়ে মানববন্ধন করেছেন মোহনপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা। অত্যাচার নির্যাতন, হামলা ও মামলার প্রতিবাদে সোমবার সকালে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এমপি আয়েনের ভগ্নিপতি উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ , উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মূর্সেদ গোলাম কিবরিয়া, বাবর আলী, সারয়ার জাহান সাজ্জাদ, জুয়েল রানা, বাবলু হোসেন , লুতফর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সুরঞ্জিত কুমার অভিযোগ করে বলেন, তাদের হুমকি ও মানহানিকর ফেসবুক পোস্টের কারণে এলাকার মানুষ ও আত্মীয়-স্বজনের কাছে লজ্জায় মুখ দেখানো কঠিন হয়ে পড়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে আমাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে হবে। সুরঞ্জিত বলেন, আমি নির্যাতিত আওয়ামী লীগকর্মী হলেও এমপির নির্দেশনায় হামলার শিকার হয়ে অর্ধপঙ্গু হয়ে আছি। অর্থ সঙ্কটে সঠিক চিকিৎসা করাতে পারছি না। মহিলা ইউপি সদস্য হাবিবাকে মারপিটসহ মিথ্যা মামলায় জেলে দেয়া হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আজাহার আলী, আফজাল হোসেন, মজিবর রহমান, নিখিল রায়, সুলতান আহম্মেদ, উম্মে হাবিবা, আহসান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির

রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে মানববন্ধন।

আপডেট সময় ১২:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩