ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার

কয়রায় মাঠ দিবস পালন

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় পাটের বিকল্প হিসেবে আঁশ জাতীয় ফসল কেনাফ আবাদ জনপ্রিয় করতে কৃষকদের উদ্বুদ্ধকরণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দুপুরে কয়রা উপজেলার হাতিয়ারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (কৃষি) ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (জুট টেক্সটাইল উইং) ড. ফেরদৌস আরা দিলরুবা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক ড. এস এম মাহবুব আলী, কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, কৃষক প্রবীর সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল বলেন, কেনাফ হচ্ছে পাটের বিকল্প। আর এই উপকূলীয় অঞ্চলে কেনাফ চাষের বিপুল সম্ভাবনা দেখা গেছে। উপকূলীয় লবণাক্ততা, খরা ও এক ফসলি আমন পরবর্তী পতিত জমিতে অল্প পরিচর্যায় কেনাফ চাষ করে ভালো ফলন পাওয়া যায়। কয়রার কৃষকরা কেনাফ চাষ করতে চাইলে আমরা বিনামূল্যে এর বিজ সরবরাহ করবো।

কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ বলেন, উপকূলীয় কয়রা উপজেলার কৃষকদের জন্য কেনাফ আবাদের একটি সুবর্ণ সুযোগ হয়ে এসেছে। অনাবাদি ফেলে রাখা জমিতে কেনাফ চাষ করে লাভবান হতে পারবেন কৃষকেরা। আমরা কৃষকের দোরগোড়ায় কেনাফের প্রযুক্তি পৌঁছে দিচ্ছি যাতে কৃষক কেনাফ চাষের প্রতি আগ্রহী হয়। এখানকার কৃষকরা যেভাবে সাড়া দিচ্ছেন, খুব শিগগির কয়রা উপজেলা কেনাফের গুরুত্ব পাবে এবং এখানে পাটের সোনালী ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন

কয়রায় মাঠ দিবস পালন

আপডেট সময় ১২:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩