ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নেদ্যারল্যান্ডস থেকে চট্টগ্রাম এলো ক্যাঙ্গারু ও লামা

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন করে আনা হয়েছে ক্যাঙ্গারু ও লামা। নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে ছয়টি ক্যাঙ্গারু ও ছয়টি লামা। শুক্রবার (২১ অক্টোবর)  ভোর ৫টার দিকে এগুলো চিড়িয়াখানায় পৌঁছায়।

চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য ছয়টি ক্যাঙ্গারু ও ছয়টি লামা আমদানি করা হয়েছে।

আজ সকাল ১০টায় সর্বসাধারণের দেখার জন্য প্রাণীগুলো উন্মুক্ত করা হয়েছে। শুভ আরও বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও নতুন নতুন প্রাণী আসবে।

১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে শতাধিক প্রজাতির পশু ও পাখি আছে। পশুর মধ্যে আছে সিংহ, পুরুষ ভাল্লুক, কুমির, চিত্রা হরিণ, মায়া হরিণ, উল্টোলেজি বানর, উল্লুক, হনুমান, গয়াল, সজারু, শেয়াল, মেছোবাঘ, গন্ধগোকুল, জেব্রা ইত্যাদি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নেদ্যারল্যান্ডস থেকে চট্টগ্রাম এলো ক্যাঙ্গারু ও লামা

আপডেট সময় ০৩:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২