ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি

দিনে দুশো এসিও বিক্রি হচ্ছে কলকাতার দোকানে

ঢাকার মতো অতিষ্ট গরমে কাহিল কলকাতাও। আর এই গরম থেকে বাঁচতে এসির দোকানে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। 

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দিন আগেও যে সব দোকানে চাহিদা ছিল সপ্তাহে ২০টির মতো, সেটাই এখন বেড়ে দাঁড়িয়েছে দিনে ২০০টি! হঠাৎ এসির এই চাহিদা বৃদ্ধিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। এমনও হচ্ছে অর্ডার হওয়ার পর ডেলিভারির জন্য সাত-দশ দিন সময় লাগছে। এরপর তা ইন্সটল হতে আরও দুইদিন।

পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেটা নিয়ে এখনই কোনো আশার কথা শোনাতে পারছেন না বিক্রেতারা। কেউ আবার মজার ছলে বলছেন, বৃষ্টি হলেই সব ঠিক হয়ে যাবে।

বিক্রেতাদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এ বছর এসির চাহিদা কয়েক গুণ বেশি। আগে গরমকালে যেসব বড় দোকানে দিনে ৫০টি এসি বিক্রি হতো, এখন সেসব দোকানেই ১৫০-২০০ এসি বিক্রি হচ্ছে।

একটি দোকানের ম্যানেজার বলেন, গত তিন বছরে কোভিডের কারণে এসি বিক্রির পরিমাণ কমে গিয়েছিল অনেকটাই। তবে তার আগে গরমকালে দিনে ৫০টির মতো এসি বিক্রি হতো। কিন্তু এ বারের চাহিদা সব কিছু ছাড়িয়ে গেছে। এমন কোনো বছর হয়নি। তাই গোলমাল এড়াতে বিল করার আগে সবটা ক্রেতাদের জানিয়ে দিচ্ছি। তারপরেও তারা নিতে চাইলে তবেই বিল করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন

দিনে দুশো এসিও বিক্রি হচ্ছে কলকাতার দোকানে

আপডেট সময় ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩