সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

শরতের সাদা মেঘ নামতে পারে বৃষ্টি হয়ে

শরতের স্বচ্ছ নীল আকাশে ভেলার মতো ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। তবে এই মেঘ ভারি হয়ে যেকোন সময় রাজধানীর পথঘাট ভিজে একাকার হয়ে যেতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

মঙ্গলবার (১১ অক্টোবর) আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান দৈনিক আমাদের মাতৃভূমি কে এ তথ্য জানান। কামরুল হাসান বলেন, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি এক থেকে দুই পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে যে একটানা দীর্ঘ সময় বৃষ্টিপাত হবে, সেটির সম্ভাবনা কম।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পার। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজকে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রয়েছে। যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে। এই গতিবেগ অস্থায়ীভাবে দমকা হওয়ার মতো ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগেও বইতে পারে।

আজকে ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

শরতের সাদা মেঘ নামতে পারে বৃষ্টি হয়ে

আপডেট সময় ০৩:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২