ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চা বাগানে লেক খননে দুজনের কারাদণ্ড, নাদের খানের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা ভ্যালির চা বাগানে অবৈধভাবে লেক খনন করায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে বাগানের সহকারী ব্যবস্থাপক মহসিন হোসেনকে (৩০) এক বছর এবং অ্যাক্সকেভেটর চালক গৌতম দাশকে (৪৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রাহমান সানির নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।। একই অপরাধে চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাদের খানের বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগে হালদা ভ্যালির চা বাগানে রোববার অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় বাগানের ভেতর বাদুড়খিলে টিলার পাদদেশে অবৈধভাবে একটি লেক খনন করতে দেখা যায়। এরপর অভিযুক্তদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বাগান এলাকায় সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ করে তৈরি করা প্রতিবন্ধকতা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া গেটটি সার্বক্ষণিক খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, লেক খননের অভিযোগে চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাদের খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে বাগানটিতে অভিযান পরিচালনা করে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

চা বাগানে লেক খননে দুজনের কারাদণ্ড, নাদের খানের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩