ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ

উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, ফেসবুক ইনস্টাগ্রামে ফিরবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আর এর মাধ্যমে টানা দুই বছর নিষেধাজ্ঞার কবলে থাকার পর আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ফিরছেন ট্রাম্প।মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের রাজনীতিবিদরা কি বলেন সেটি জনগণের জানার ব্যবস্থা থাকতে হবে।’ ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ান। তার নির্দেশে ২০২১ সালে ক্যাপিটাল হিলে আক্রমণ করে রিপাবলিকান পার্টির সমর্থকরা।

এ ঘটনার পর তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় ফেসবুক। মেটার কর্মকর্তা নিক ক্লেগ বলেছেন, ‘ক্যাপিটাল হিল দাঙ্গায় অংশ নেওয়া দাঙ্গাবাজদের প্রশংসা করার পর ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করে।’ তিনি জানিয়েছেন, তারা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছেন ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টটির মাধ্যমে এখন আর সাধারণ মানুষের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরির সম্ভাবনা নেই।

তবে ট্রাম্প যেহেতু এর আগে নিয়ম-নীতি ভঙ্গ করেছিলেন, যদি আরেকবার তিনি এমনটি করেন তাহলে পরবর্তীতে আরও বড় শাস্তির মুখে পড়বেন।এদিকে ট্রাম্প যেহেতু পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাই তার দল রিপাবলিকান পার্টি কয়েকদিন ধরে মেটাকে চাপ দিচ্ছিল তার অ্যাকাউন্টটি সক্রিয় করে দেওয়ার জন্য।

মেটা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ফেসবুককে খোঁচা দিয়ে ট্রুথ সোশ্যাল নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘ফেসবুক কয়েক বিলিয়ন ডলার হারিয়েছে, আপনার প্রিয় প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞা দিয়ে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী

উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, ফেসবুক ইনস্টাগ্রামে ফিরবেন ট্রাম্প

আপডেট সময় ১২:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩