ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭ সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নরসিংদীতে ফের ভূমিকম্প, মৃদু কম্পনে কাঁপল ঢাকা মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম 

যুক্তরাজ্যে সরকারি আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ ২০০ শরণার্থী শিশু

যুক্তরাজ্যের একজন মন্ত্রী জানিয়েছেন, আশ্রয় প্রত্যাশী ২০০ শরণার্থী শিশু সরকারি আশ্রয়কেন্দ্র (হোটেল) থেকে হারিয়ে গেছে। এই আশ্রয়কেন্দ্রের দায়িত্বে আছে দেশটির হোম অফিস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার গত শনিবার একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে জানানো হয়, ওই আশ্রয়কেন্দ্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে থাকা শিশুদের রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এটি স্বীকার করে সরকার।

পুলিশ এর আগেও শিশুদের নিরাপত্তা নিয়ে সতর্কতা দিয়েছিল। তবে যেসব শিশু একা যুক্তরাজ্যে এসেছে তাদের লক্ষ্য করছে অপহরণের সঙ্গে জড়িত অপরাধ চক্রটি। যুক্তরাজ্যের সাসেক্স পুলিশ জানিয়েছে, সরকার ২০২১ সালের জুলাই থেকে ব্রাইটন অ্যান্ড হোভের হোটেলে এ শিশুদের থাকার ব্যবস্থা করে। এই সময়ের মধ্যে ১৩৭ শিশু নিখোঁজের ব্যাপারে জানানো হয়। এরমধ্যে ৬০ জনের সন্ধান মেলে। ৭৬ শিশুর অবস্থান নিয়ে এখনো তদন্ত চলছে।

এদিকে শিশু নিখোঁজ হওয়া নিয়ে এখন যুক্তরাজ্যের হোম অফিস দায় চাপাচ্ছে স্থানীয় কাউন্সিলের ওপর। অপরদিকে স্থানীয় কাউন্সিল বলছে তাদের দেখার দায়িত্ব হোম অফিসের। বর্তমান বিরোধী দল লেবার পার্টি এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

যুক্তরাজ্যে সরকারি আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ ২০০ শরণার্থী শিশু

আপডেট সময় ১২:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩