ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

মিরপুরবাসীর স্বপ্নের দিন আজ, চালু হলো পল্লবী স্টেশন

চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় টিকিট বিক্রির মাধ্যমে শুরু হয় এই স্টেশনের কার্যক্রম। সাড়ে আটটা থেকে ট্রেন চলাচল শুরু হলে তা পল্লবী স্টেশন থামবে। এর মাধ্যমে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হয়েছে। এতদিন মেট্রোরেল এই দুই স্টেশনের মধ্যে সরাসরি চলাচল করত। বুধবার থেকে মিরপুরের পল্লবী স্টেশনেও থামবে এই ট্রেন। একইসঙ্গে মেট্রোরেলের চলাচলের সময়েরও পরিবর্তন আসতে যাচ্ছে।

বুধবার (২৫ জানুয়ারি) সরেজমিনে মিরপুরের পল্লবী স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই মেট্রোরেলে চড়তে অপেক্ষা করছিলেন যাত্রীরা। মতিঝিল, আগারগাঁও, উত্তরা রুটে চালু হলেও মিরপুরবাসী অপেক্ষা করছিলেন পল্লবী স্টেশন চালু হওয়ার। যা আজ শেষ হচ্ছে। কথা হয় মোজাম্মেল হকের সঙ্গে। তিনি বলেন, অনেক ভালো লাগছে, আজ মিরপুর থেকেও মেট্রোরেল যাত্রী নিয়ে চলাচল করবে। তাই সকাল সকাল চলে এসেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

মিরপুরবাসীর স্বপ্নের দিন আজ, চালু হলো পল্লবী স্টেশন

আপডেট সময় ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩