ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের ৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। তবে আলোচিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবসংক্রান্ত কোনো নথি এই তথ্য চুরির ঘটনায় খোয়া যায়নি।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা হিসেবে পরিচিত এই প্রস্তাব নিয়ে বিতর্ক রয়েছে। এ সপ্তাহে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইটকে শর্তসাপেক্ষে এসব নথি দেখার অনুমতি দেওয়া হয়েছিল। এ জন্য তাকে গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সিস্টেমের দুর্বলতার কারণে এই হামলা হয়নি। বরং অপরাধীরা সংস্থাটির কর্মীদের পরিচয় ধারণ করে এবং তাদের সুযোগ নিয়ে নথিতে প্রবেশাধিকার পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে ফিফা। এর ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি।

তথ্য চুরির দায় স্বীকার করেছে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি অনলাইন হ্যাকার গোষ্ঠী। গত সপ্তাহে তারা ফিফার কিছু নথির স্ক্রিনশট প্রকাশ করে। গোষ্ঠীটির দাবি, তারা ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি

আপডেট সময় ০৭:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬